কর ফাঁকি ও ছাড়ে বিপুল অংকের রাজস্ব হাতছাড়া

কর ফাঁকি আর কর ছাড়ের কারণে বছরে ৫৫ হাজার ৮০০ কোটি থেকে দুই লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব হারাচ্ছে সরকার। 

আর ছায়া অর্থনীতির জন্য রাজস্ব হারাচ্ছে বছরে ৮৪ হাজার কোটি টাকা। এ অংক মোট জিডিপির ৩০ শতাংশ। যা দিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৩০০ শতাংশ বাড়ানো সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। 

সোমবার, কর্পোরেট খাতে কর স্বচ্ছতা নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদন এসব তথ্য প্রকাশ করা হয়েছে। 

সিপিডির গবেষণায় বলা হচ্ছে, দেশে প্রতি ৫টির মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান কর দিচ্ছে। এখনো ৬৮ শতাংশ বাংলাদেশি আয়করের আওতার বাইরে। বাংলাদেশে আড়াই লাখ প্রতিষ্ঠানের ক্ষুদ্র অংশ কর দেয়।

অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিতেও সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলে মনে করছে সিপিডি। ২০১০ সালে এটি ছিল ২২ হাজার কোটি টাকা। আর ২০২১ সালে তা বেড়ে হয় ৮৪ হাজার কোটি টাকা।


একাত্তর/আরবি