সামিট গ্রুপের রেকর্ড ২ হাজার কোটি টাকার কর ফাঁকি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। এর মধ্যে ডিভিডেন্ট আয়ে ৯৬৩ কোটি টাকা ও তিন বিদ্যুৎ কেন্দ্রের নথি উন্মোচনে মিলেছে আরও এক হাজার বিশ কোটি। এছাড়া গ্রুপটির আরও কিছু কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সামিট।

প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের কয়েকটি কেন্দ্র থেকে বেসরকারি খাতে উৎপাদিত বিদ্যুতের প্রায় ২০ শতাংশের যোগান আসে। তবে আওয়ামী সরকার পতনের পর থেকেই সরকারি সংস্থাগুলোর নজরদারিতে পড়ে এই শিল্প গ্রুপ। শেয়ারবাজারে নিবন্ধিত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেডের ৬৩ শতাংশ শেয়ারের মালিক সামিট করপোরেশন। এনবিআরের হিসেবে, সামিট করপোরেশনকে ডিভিডেন্ট দিতে ২০ শতাংশ উৎসে কর কেটে রাখার নিয়ম মানেনি সামিট পাওয়ারের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান। এতে আয়কর ফাঁকি হয়েছে ৯৬৩ কোটি টাকা।

এ বিষয়ে সাবেক এনবিআর সদস্য খাইরুল ইসলাম বলেন, সামিট পাওয়ার ডিভিডেন্ড দেয় সামিট কর্পোরেশনকে। কিন্তু এনবিআরের আইনে আছে কোম্পানিকে যখন কোনো কোম্পানি ট্যাক্স ডিভিডেন্ড দেবে, তখন ওই ডিভিডেন্ড থেকে ২০ শতাংশ ট্যাক্স কর্তন করতে হবে। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কাজে এটি নিয়ে আইনিভাবে এনবিআর পিছিয়ে থাকার কোনো কারণ নেই। এছাড়া হাইকোর্ট করার ক্ষেত্রে করদাতা যেকোনো বিষয়ে রিট করতে পারেন।

 
এনবিআরের হিসেব মতে, সামিট পাওয়ার লিমিটেড ৭ বছরে ৩৮৮ কোটি, সামিট গাজীপুর-২ ৩ বছরে ১৭৬ কোটি, সামিট বরিশাল পাওয়ার ৪ বছরে ৫৬ কোটি, সামিট মেঘনাঘাট ৬ বছরে ৯৩ কোটি, সামিট নারায়ণগঞ্জ ইউনিট-২ তিন বছরে ২০ কোটি, সামিট এলএনজি টার্মিনাল ৩ বছরে ১০০ কোটি ও সামিট বিবিয়ানা পাওয়ার ৬ বছরে ১৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। তবে এনবিআরের দাবি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছে গ্রুপটি, যা এখন বিচারাধীন।

এ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান বলেন, সামিট গ্রুপের মামলাগুলো বিচারাধীন অবস্থায় শুনানির তালিকায় আছে। লিস্ট অনুযায়ী সেগুলো সামনে আসছে।

ডিভিডেন্ট আয়ে কর ফাঁকির তথ্য পাওয়ার পর আয়কর আইনের ২১২ ধারায় সামিট পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানগুলোর নথি উন্মোচন শুরু করে এনবিআর। এরই মধ্যে তিনটির বিরুদ্ধে মিলেছে এক হাজার ২০ কোটি টাকা ফাঁকির তথ্য। নথি বলছে, আয় গোপনসহ নানা কারণে সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৪ বছরে ৭৬০ কোটি, সামিট বিবিয়ানা পাওয়ার লিমিটেডের ৫ বছরে ২৫২ কোটি ও সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ৯ বছরে সাড়ে ৭ কোটি টাকা কর ফাঁকি হয়েছে। এসব অভিযোগও চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় সামিট।

এদিকে কর ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে সামিটের সঙ্গে যোগাযোগ করে একাত্তর বিজনেস। লিখিত বার্তায় গ্রুপটি আইন লংঘনের অভিযোগ অস্বীকার করে। দাবি করে, বিধি মোতাবেক সব কর পরিশোধের।

একাত্তর/এফআর
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে গুজব ও ভিত্তিহীন ইভেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারীর পদ বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এর ফলে একজন...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর