এলপি গ্যাসের দাম বাড়লো

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম এক হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন।

মঙ্গলবার (২ মে) দুপুরে নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন মূল্য কার্যকর হবে উল্লেখ করে বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮.১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: তিন মাসে বেকার বাড়লো দুই লাখ ৭০ হাজার

এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।


একাত্তর/এসি