জুনে কমেছে মূল্যস্ফীতি

গত ১১ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল গত মে মাসে। তবে জুন মাসে সেই পারদ কমে এসেছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। 

ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মে মাসের তুলনায় জুন মাসে মূল্যস্ফীতি ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। 

বিবিএস এর তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ। সেটা কমে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। 

তবে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ বেড়ে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও ডলারের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ে দেশের বাজারে। এর ফলে গত অর্থবছরের শুরু থেকে সবধরনের পণ্য ও সেবার মূল্য বাড়তে শুরু করে। এতে মূল্যস্ফীতিও বাড়তে শুরু করে। 

সরকার এবারের (২০২৩-২০২৪ অর্থবছর) বাজেটে মূল্যস্ফীতি র ৬ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্য ঠিক করেছে। 


একাত্তর/আরবি