ছাদবাগান করলে স্বল্প সুদে ঋণ পাবেন গ্রাহক

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি

গত অর্থবছর কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকাকৃষি ঋণ নীতিমালা অনুযায়ী, এখন থেকে ছাদবাগান করলে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ঋণ পাবেন গ্রাহক

রোববারনতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ

এবার কৃষি ও পল্লী ঋণের চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১২ হাজার ৩০ কোটি টাকা, বেসরকারি ২১ হাজার ৯২৩ কোটি টাকা, কৃষি এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক এক হাজার ৪৭ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত অর্থবছরে মোট ৩৩ লাখ ৪ হাজার ৮১১ জন ব্যক্তি কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন। এর মধ্যে ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ও এমএফআই লিংকেজের মাধ্যমে ঋণ পে‌য়ে‌ছেন ৩৬ লাখ ১৮ হাজার ৫৪৫ জন। আর ১৮ লাখ ৮১ হাজার ৯৩৩ জন নারী ১২ হাজার ৭৫২ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন।

এছাড়া গত অর্থবছরে ২৭ লাখ ৩৬ হাজার ৮৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২২ হাজার ৪০২ কোটি টাকা এবং চর, হাওরসহ অন্যান্য অনগ্রসর এলাকার ৩ হাজার ৪৪৯ জন কৃষক প্রায় ১৮ কোটি টাকা ঋণ পেয়েছেন।

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে ব্যাংকগু‌লোকে অগ্রাধিকার ভিত্তিতে কৃষি খাতে ঋণ বিতরণ করতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

 

নীতিমালায় বলা হয়, নতুন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হ‌বে। পল্লী অঞ্চলে আয়-উৎসারী কর্মকাণ্ডে ঋণের সর্বোচ্চ সীমা হ‌বে পাঁচ লাখ টাকা। এছাড়া ভেনামি চিংড়ি, কাঁকড়া ও কুঁচিয়া চাষে ঋণ বিতরণ কর‌তে পার‌বে।

মৎস্য খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৫ শতাংশ ঋণ বিতরণ কর‌তে হ‌বে।

বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লোর লক্ষ্যমাত্রার বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের নিজস্ব অর্থায়নে যথাক্রমে ২৬ কোটি ও এক হাজার ৪২৩ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগু‌লো‌ নিজস্ব নেটওয়ার্ক (শাখা,উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কন্ট্রাক্ট ফার্মিং, দলবদ্ধ ঋণ বিতরণ) এবং ব্যাংক-এমএফআই লিংকেজ ব্যবহার করতে পারবে।

এক্ষেত্রে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার ন্যূনতম ৫০ শতাংশ হতে হবে। আগে তা ৩০ শতাংশ ছিল।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন কৃষি ঋণ বিভাগের প‌রিচালক কা‌নিজ ফা‌তেমা ও দেবাশীষ সরকারসহ বি‌ভিন্ন বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা প‌রিচালকরা।


একাত্তর/কেএসএইচ