বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শিখা 

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র করা হয়েছে হুসনে আরা শিখাকে। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছিলেন। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মুখপাত্রের দুই জনকে সহকারী মুখপাত্র করা হয়েছে।

এরা হলেন- ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম।

গত কিছুদিন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র ছিলেন মেজবাউল হক। 

নতুন মুখপাত্র হুসনে আরা শিখা ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দিয়ে শুরু করা শিখা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন।