নিত্যপণ্যের দাম নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নিত্যপণ্যের দাম আগের চেয়ে কমেছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের সারের বকেয়া পাওনা পরিশোধ করে দেয়া হয়েছে। 

এছাড়াও আরও সার, এলএনজি ও গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, জানুয়ারির প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ‍্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।