এই সরকারকে ষষ্ঠ কিস্তির টাকা দিচ্ছেনা আইএমএফ: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০ কোটি ডলার। কিন্তু ষষ্ঠ কিস্তির বেলায় দেখা দিয়েছে বিপত্তি। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময়ে মিলছে না। তবে তার ধারণা, নির্বাচিত সরকার এলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ এক সঙ্গে ছাড় করা হবে। 

রোববার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। 

উপদেষ্টা বলেন, আইএমএফের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আমরা বলেছি, এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তি প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক। ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, সেটি নিয়ে আলোচনা করবে। এরপর ঋণ ছাড় হবে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে, তোমরা যা করছো ঠিক পথে করছো। তবে তাদের কিছু পরামর্শও আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিলো। ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগামী সরকারকে আইএমএফের ঋণ, সংস্কার, শর্ত ও অন্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেবো। পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি। আশা করি, সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে।

এসময় কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বরের ২০ তারিখ থেকে ধান চাল কেনা কার্যক্রম শুরু হচ্ছে। ৩৪ টাকা কেজিতে ধান, ৫০ টাকা কেজিতে সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজিতে আতপ চাল কেনা হবে। এই কার্যক্রম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

অর্থ উপদেষ্টার দাবি, দেশের খাদ্য পরিস্থিতি ভালো আছে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর