মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
বুধবার (৯ জুলাই) বিএনআইসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপক মিজানুর রহমানের কাছে অগ্নিবীমা দাবির চেকটি হস্তান্তর করেন।
এ সময় কোম্পানির দাবি ও পুনঃবীমা বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম, কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ নবাবপুর রোড কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রবেশনারী অফিসার রিফাত শাহরিয়ার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এটি মূলত অগ্নিকাণ্ড, মোটরযান, নৌযান এবং অন্য সাধারণ বীমা সুবিধা দিয়ে থাকে।
খবর: বিজ্ঞপ্তির।