সুশাসন এলে দ্বিগুণ হবে বীমার বাজার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

দেশের বীমা খাতের বাজার প্রায় ১৬ হাজার কোটি টাকার। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব। নিয়ন্ত্রক সংস্থা বলছে, আগের চেয়ে খানিকটা বেড়েছে বীমা দাবি পরিশোধের হার। এই খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা গেলে আরও বড় করা সম্ভব বীমার বাজার। এ বিষয়ে সবরকম ব্যবস্থা নেয়ার কথাও বললেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যান।

দেশের ৮৩টি বিমা কোম্পানির উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বীমা খাতের অবদান বাড়ানোয় ভূমিকা রেখে আসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

কিন্তু পরিবার কেন্দ্রিক বিমা ব্যবসা পরিচালনার ধারা গড়ে ওঠায় এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। বিশেষ করে জীবন বিমার গ্রাহকদের মেয়াদ শেষে বীমা দাবির টাকা পেতে ভোগান্তির অভিযোগটা অনেক পুরোনো। তাই এই খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা বললেন আইডিআরএ’র চেয়ারম্যান।

আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, বীমা কোম্পানিগুলো মানুষের ঝুঁকি নেয়। মানুষের জীবনের, সম্পদের ঝুঁকি নেয়। কোম্পানি যদি নিজেই ঝুঁকিতে থাকে তাহলে অন্যদের ঝুঁকি বহন করতে পারবে না।  

আইডিআরএর তথ্য বলছে, ২০২১ সালের তুলনায় প্রায় ১৮ লাখ নতুন গ্রাহক হওয়ায় ২০২২ সালে পলিসি খোলার হার বেড়েছে ১৪ শতাংশ। যদিও ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৭৯ লাখ জীবন বীমার গ্রাহক। যা মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম। 

আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, ২০২৩ সালে পরিশোধ করা হয়েছে ১০ হাজার ২৩৪ কোটি টাকা। আমরা দেখি কোনো একটা কোম্পানির বীমা দাবি পরিশোধের কতোগুলো বাকি আছে, তার ফান্ডে কতো টাকা আছে। যখন দেখি এফডিআর আছে কিন্তু বীমা দাবি পরিশোধ করছে না। তখন আমরা ডেডলাইন দেই।      

তবে আস্থা বাড়াতে চলছে নানা উদ্যোগ। এ কারণে ২০১৮ সালে যেখানে মোট পলিসির ৫০ ভাগই হতো তামাদি, তা বর্তমানে কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

মোহাম্মদ জয়নুল বারী বলেন, ত্রুটিগুলো বের করছি এবং সেটা এড্রেস করার চেষ্টা করছি। গাইডলাইনে স্পষ্ট করে দিয়েছি কোন কোন বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমরা এখানে অনেকগুলো সাব কমিটির কথা বলেছি। শুধুমাত্র বোর্ড বা কোনো একজন সিদ্ধান্ত নেবে তা না। বিভিন্ন বিষয়ের ওপর কমিটি থাকবে, সে কমিটিগুলো কাজ করবে। 

বর্তমানের জিডিপিতে বীমা খাতের অবদান দশমিক ৪ শতাংশ। বিমায় মানুষের আস্থা বাড়ানো গেলে, ১৬ হাজার কোটি টাকার বাজার বেড়ে দ্বিগুণ হবে, বাড়বে কর্মসংস্থান।

আরবিএস
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
সরকারি ক্রয়ে সুশাসন জোরদারকরণ এবং স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫, রোববার থেকে কার্যকর হয়েছে।
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর