বিশ্বে খেলাপি ঋণের হারে সবার ওপরে বাংলাদেশ

দেশে খেলাপির পরিমাণ সাড়ে ছয় লাখ কোটির নিচে হলেও, ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়াতে পারে সাড়ে ৯ লাখ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। 

সংস্থার গবেষণা পরিচালক জানান, রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় এই হার কমানো। এ সময়, ব্যাংকগুলোর অসহযোগিতা ও কর কাঠামোর নানা সমালোচনা করেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।

পুরো বিশ্বে খেলাপি ঋণের হারে এখন সবার ওপরে বাংলাদেশ। এতেই বোঝা যায়, কতটা ঝুকিতেঁ অর্থনীতি। পিআরআইয়ের সেমিনারেও বক্তারা তুলে আনেন একই বিষয়। 

মূল প্রবন্ধে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র তুলে ধরে সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচন ছাড়া সম্ভব নয় এটি কমানো।

ব্যাংকখাতের দুরবস্থার চিত্র উঠে আসে বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলমের কণ্ঠেও। বলেন, অধিকাংশ সময়ই বিনিয়োগ করতে গেলে সহযোগিতা করতে চায় না সব প্রতিষ্ঠান। এ সময়, কর কাঠামো ও এনবিআরের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন এই ব্যবসায়ী নেতা।

সেমিনারে পুঁজিবাজারের দুরবস্থার পেছনে দায়ীদের শাস্তি চান বক্তারা।