লুকানো ঋণ সামনে আসায় বেড়েছে খেলাপির হার: দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

চট্টগ্রাম, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনায় তড়িঘড়ি করে চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তবে চুক্তি নিয়ে দীর্ঘ সময়ের প্রস্তুতি ছিলো বলে জানান, সাবেক সচিব ফারুক হোসেন। এ সময় রেকর্ড খেলাপি ঋণ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, লুকানো তথ্য সামনে আসায় বেড়েছে এই হার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতার বই প্রকাশ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। 

অর্থনীতি সাংবাদিকতা নিয়ে রচিত এই বই প্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে কথা বলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময়, গেলো দেড় দশকের অনিয়ম-অব্যবস্থাপনা ও আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে জানান, লুকানো ঋণ প্রকাশ পেয়েছে বলেই বেড়েছে খেলাপির ঋণের হার। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান।

ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি বাড়াতে বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিয়ে বিদেশি বিনিয়োগের পক্ষে মত দেন দেবপ্রিয়। প্রশ্ন তোলেন, লালদিয়া ও পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের চুক্তি তড়িঘড়ি সম্পাদনের বিষয়ে।

তবে চুক্তির প্রক্রিয়া ১৩ দিনের নয়, দীর্ঘ চার বছরের বলে জানান সাবেক সচিব ফারুক হোসেন। বলেন, পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে এই কাজ। 
সাংবাদিক জিয়াউর রহমান রচিত এই বইয়ে তুলে ধরা হয়েছে অর্থনীতি ও সাংবাদিকতার নানা বিষয়।

আরবিএস
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর