বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিলো, তা তুলে নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব বাংলাদেশি ব্যবসায়ীকে অবগত করার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।