দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালঙ্কােরর মূল্য ঘোষণা করেছে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালঙ্কােরর দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হলেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রূপার অলঙ্কার কিনতে নির্ধারিত দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম িতন হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।