৯ দফা কমার পর দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

টানা ৯ দফায় কমানোর পর দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দামে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ নভেম্বর) ভরিতে একলাফে তিন হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। দিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে মোট চার হাজার ৭২৪ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাজুস। এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে তিন হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। 

এদিকে চলতি মাসে দেশের বাজারে টানা তিন দফায় বাড়ানোর পর ছয় নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও আট দফায় কমানো হয় স্বর্ণের দাম। এর মধ্যে গত ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় দুই হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় দুই হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় দুই হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় দুই হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি তিন হাজার ২৬৬ টাকা এবং শুক্রবার (২০ নভেম্বর) ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে। এরপর দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

একাত্তর/কেআই
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে...
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম...
দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে স্বর্ণের দাম।
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার লেনদেনে প্রায় ২ শতাংশ দরপতনের পর স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন...
ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাতভর চালানো রুশ হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ আরও ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইলো সেমিকিন। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি যে ছবি...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ...
২০২৩ সালে ফ্রান্সে দেশব্যাপী সহিংস বিক্ষোভ চলার সময় কিশোর নাহেল মারজুককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাতেই বিচার চলবে। মঙ্গলবার, ফ্রান্সের ভার্সাই আপিল আদালত...
দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর