ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২০ প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২০টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের আরামকো এবং গানভোর ট্রেডিং থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২৭টি প্রস্তাব অনুমোদন হয়।

এতে কৃষি উৎপাদনে মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং দেশের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ মোট ৬০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

পাশাপাশি চার কোটি লিটার ভোজ্যতেল এবং সাড়ে ২২ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।  

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ খাল পুনরুদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জরুরি ভিত্তিতে ডিজেল আমদানির ৫টি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।