রমজানে রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে মিলবে মাংস-ডিম-দুধ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

রমজান উপলক্ষ্যে রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ২৮ ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকলস্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিলো সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান উপদেষ্টা।

ভ্রাম্যমাণ এসব বিক্রয়কেন্দ্র থেকে ২৫০ টাকায় বয়লার মুরগীর মাংস, ৮০ টাকা লিটার দুধ, ১১৪ টাকা ডজন ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এ কার্যক্রম চলবে।

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ১১ হাজার  টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, হাওরে ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে।

একাত্তর/আরএ
গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের আরামকো এবং গানভোর ট্রেডিং থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি।
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর