দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গতকাল ১৩ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমানো হয় দুই হাজার ২১৬ টাকা। অর্থাৎ দুই দিনে ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমলো চার হাজার ৩৭৪ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। 

২১ ক্যারেটের এক ভরির দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

১৮ ক্যারেটের এক ভরির দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। 

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এদিকে স্বর্ণেরয় গয়নার মতো রূপার গয়নার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬০৭ টাকা। 

২১ ক্যারেটের এক ভরির দাম চার হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার গয়নার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।