সাময়িক স্বস্তি, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:২০ এএম

টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির নিশ্বাসও। কেননা এই কয়েকদিনের বর্ষার অভিঘাতে জীবনযাপনসহ ক্ষতির মুখ দেখেছে অর্থনীতিও। তবে বাঙালির এই স্বস্তি দীর্ঘ হবে না বলে জানালো আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ সারাদেশের মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর হলো- আগামী দুই দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। একই সঙ্গে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না; আগামী ১৭ জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার আভাস রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। এ সময় বৃষ্টি কমে যাওয়ার পাশাপাশি স্থানভেদে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মিস্টার কবির জানান, বর্ষাকাল চলমান থাকায় একেবারে বৃষ্টিহীন থাকবে না চারপাশ। এই সময়েও রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির এই সাময়িক বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী শুক্রবার (১৭ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে গত কয়েক দিনের টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ১১০ মিলিমিটার। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার।

আবহাওয়াবিদেরা বলছেন, জুলাই মাস সাধারণত বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাতপ্রবণ মাস। ফলে টানা বর্ষণের পর সাময়িক বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হওয়া স্বাভাবিক মৌসুমী বায়ুরই একটি অংশ।

একাত্তর/এসি
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর