দেশের পুঁজিবাজারের ইতিহাসে নতুন রেকর্ড

একদিনে সবোর্চ্চ সূচক বৃদ্ধির রের্কড গড়লো ঢাকা স্টক এক্সচেঞ্জ। ১১ বছরের ও বেশি সময়ের পর ডিএসইএক্স সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৬০৬ কোটি টাকারও বেশি। অন্তবর্তী সরকার গঠনের খবরে গত তিন দিনে ডিএসইর সূচক বেড়েছে ৬৯৩ পয়েন্ট। যা বাংলাদেশের শেয়ারবাজার ইতিহাসে নতুন রেকর্ড।

দেশের বর্তমান পরিস্থিতে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে পুঁজিবাজার। অবিশ্বাস্য উত্থানের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত দিনের তুলনায় আজকের লেনদের পরিমান প্রায় দ্বিগুণ হয়েছে। 

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে এক হাজার ৬০০ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা। এই হিসাবে লেনদেন বেড়েছে ৮৩০ কোটি ৯১ লাখ বা ১০৭ শতাংশ।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ২০১৩ সালের তিন জুন সূচকটি ২৭৩ পয়েন্ট বেড়েছিল। 

বৃহস্পতিবার দাম বাড়ার তালিকায় শীর্ষ ছিল বিকন ফার্মাসিটিক্যালস, ইবিএল, এনআরবি ফান্ড এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। দর হারানোর শীর্ষে রয়েছে জেমিনি সি ফুড এবং হামি ইন্ডাস্টিজ।  

সূচক আর লেনদেনের এমন ঊর্ধ্বগতিতে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, গত আড়াই বছরে লাগামহীন পতনে দেশের শেয়ারবাজার তলালিতে নেমে গিয়েছিল। দীর্ঘদিনের ঘুনে ধরা শেয়ারবাজার এখন বিশাল শক্তি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। ড. ইউনূসের ছোঁয়ায় দেশের শেয়ারবাজার নতুন উচ্চতার দিকে অগ্রসর হবে বলছেন তারা।