দায়িত্ব গ্রহণে অপারগতা, ডিএসইতে আবারও দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য নিয়োগ পাওয়া দুই স্বতন্ত্র পরিচালক দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় নতুন দুজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন ও জেড এন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বত নাসিরকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো। তবে তারা দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।

এ পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২২তম কমিশন সভায় অপারগতা প্রকাশকারী উক্ত স্বতন্ত্র পরিচালকদের স্থলে পূর্বের আদেশের ধারাবাহিকতায় আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিনুল ইসলাম এবং ফিন্স অ্যালাইয়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইসরি অ্যান্ড কনসালটেন্সির সিইও ও চিফ কনসালটেন্ট শাহনাজ সুলতানাকে নিয়োগ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯১৮তম (জরুরি) কমিশন সভার সিদ্ধান্তক্রমে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদে সাতজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। নিয়োগকৃত দুইজন স্বতন্ত্র পরিচালক পরবর্তীতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অপারগতা প্রকাশকারী উক্ত স্বতন্ত্র পরিচালকগণের স্থলে গতকাল নতুন দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলে তারাও দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অপারগতা প্রকাশকারী এই দুইজন স্বতন্ত্র পরিচালকের স্থলে আজ আবারও নতুন দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরবিএস
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর