বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) আমদানি করা পেঁয়াজের প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে দেশে এসেছে।
রোববার বিকেলে পেঁয়াজের এই চালানটি দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায়।
স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়।
পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিলো, তার প্রথম চালান এটি। রাতেই পেঁয়াজগুলো সিরাজগঞ্জে নিয়ে খালাস করা হবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানিয়েছিলেন রাতেই ভারত থেকে পেঁয়াজ আসবে।
ভারতীয় এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। পর্যায়ক্রমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে