ট্রেনে রাতেই আসছে ভারতের পেঁয়াজ  

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:৩১ পিএম

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ রোববার রাতেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, আমরা আমদানির জন্য অনুমতি দেওয়ার পর যারা এলসি খুলেছিলো তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

এর ফলে খোলাবাজারে পেঁয়াজের দাম আরো কমবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি জানান, পর্যায়ক্রমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে বলেও জানান তিনি।

এদিকে দেশে ভোজ্য তেল ও চিনির পর্যাপ্ত মজুদ থাকায় এই পণ্যের দাম বাজারে আর বাড়বে না বলেও জানিয়েছেন টিটু।

বলেন, প্রথম রমজানের পর যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছিলো, তা বেশ খানিকটা কমেছে।

আরবি
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর