এলপি গ্যাসের দাম বাড়লো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৫ টাকা৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। 

ঘোষণা অনুযায়ী- 

  • সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা
  • ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা
  • ১৬ কেজির এক হাজার ৬৭১ টাকা
  • ১৮ কেজির এক হাজার ৮৮০ টাকা
  • ২০ কেজির দুই হাজার ৮৮ টাকা
  • ২২ কেজির দুই হাজার ২৯৮ টাকা
  • ২৫ কেজির দুই হাজার ৬১০ টাকা
  • ৩০ কেজির তিন হাজার ১৩৩ টাকা
  • ৩৩ কেজির তিন হাজার ৪৪৬ টাকা
  • ৩৫ কেজির তিন হাজার ৬৫৪ টাকা এবং 
  • ৪৫ কেজির সিলিন্ডারের দাম চার হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে এক হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে এক টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।