খেলাটা কেবলই বিনোদন নয়, এর মাধ্যমে বদলে যেতে পারে একটা দেশ আর জাতি। তাইতো সময় পেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেমন মাঠে খেলা দেখেন, তেমনি সবাইকে খেলাধুলায় উৎসাহীও করেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে বিশেষ শিল্পাঙ্কন কর্মসূচি নিয়েছে আর্ট ক্যাম্পেইন আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপরেশন।
স্বপ্ন ভরা চোখে জ্যোতির্ময় আলোক। সে স্পন্দনে পাথরেও ফুল ফোটে। রক্তিম বাংলা চির জাগ্রত। হাজারো বাধায় হয় না নত। নিত্য নতুন দীপ্ত শপথ গড়ার প্রত্যয়ে, সুন্দর ভবিষ্যৎ, চির উন্নত সেই চিত্র এঁকে চলেছেন অবিরত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অহংকার। খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ। ঢাকা উত্তররের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম নতুন উদ্যোগ ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন ।
রোববার গুলশান ডিএনসিসি নগর ভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ৭৭জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অঙ্কনের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, চিত্রশিল্পীরা রঙ তুলির মাধ্যমে দেশের কথা, সমাজের কথা ফুটিয়ে তোলেন। চিত্রশিল্পীরা তাদের কর্মের মাধ্যমে মানুষকে সচেতন করেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেন। প্রধানমন্ত্রী তার সফল নেতৃত্বে ও কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তার জন্মদিনে ৭৭টি প্রতিকৃতি অঙ্কনের উদ্যোগ নিয়েছি।
খেলাপ্রিয় প্রধানমন্ত্রী উত্তরের মেয়র হিসাবে বেছে নিয়েছেন অতিকুল ইসলামকে। যিনি নিজেও খেলাধুলার জন্য অন্তপ্রাণ। সবার জন্য সুস্থ ঢাকা গড়ার লক্ষ্য। তরুণ প্রজম্মকে মাদক থেকে দুরে রেখে খেলাধুলায় আগ্রহ বাড়াতে ক্রিকেট ফুটবল আর ভলিবলকে নিয়ে মেয়রর্স কাপ ডিএনসিসির আইকোনিক প্রজেক্ট।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী বলেন, এটি একটি মহতী উদ্যোগ। চিত্র শিল্পীদের কর্মে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের চেতনা লালন করা হয়। তাদের কর্মের মাধ্যমে আদর্শ ফুটে ওঠে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ চিত্রশিল্পীদের শিল্প কর্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
শিল্পী মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ৭৭টি প্রতিকৃতি যেমন অঙ্কন করা হচ্ছে তেমনি প্রধানমন্ত্রীর জন্ম শতবর্ষে ১০০টি প্রতিকৃতি অঙ্কনের প্রত্যাশা করছি। এই ধরনের উদ্যোগের ফলে দেশের সাংস্কৃতিক উন্নয়ন তরান্বিত হবে। যেটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামসহ আরও অনেকে।
ছবিগুলো প্রধানমন্ত্রীর জন্মদিন ২৮ সেপ্টেম্বর থেকে সাত দিন নগর ভবনের ছয় তলায় প্রদর্শন করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।