ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই মহানগরের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর মধ্যে নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী করা হয়েছে।
এ সময় দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখতেও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ হাজার কোটি টাকা পাচার আসিফের, টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক
অর্থপাচারের অভিযোগ অস্বীকার করলেন আসিফ মাহমুদ