হাইকোর্টের সামনের ফুটপাতে মিললো মরদেহ

রাজধানীর শাহবাগ এলাকায় হাইকোর্টের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিচয় না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৬০-৬৫।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাছ আলী জানান, হাইকোর্ট মাজার গেটের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক আব্বাছ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে লোকটি মারা গেছেন। নিহতের কাছ থেকে তার মেয়ের ছবি পাওয়া গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।