ঢাকায় নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। সোমবার (৫ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম কে এম মাহমুদুল হাসান (৪২)। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। মাহমুদুল ভাসানটেক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্য মতে মাহমুদুল হাসান তার নিজ বাসায় গলায় ফাঁস দেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।
‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ বিষয়ক যুগান্তকারী আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসারথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার...
জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর