নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে ও শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।
বুধবার সকালে রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।
সকাল থেকেই পল্লবী পূরবী সিনেমা হলের সামনে পোশাক শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। এরপর আটটার দিকে মিরপুর ১০ নম্বরের দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। সেখান থেকে মিছিল করে শ্রমিকরা মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। পরে এসব জায়গা থেকে সরে এসে মিরপুর ১০ নম্বর ও পূরবী সিনেমা হলের সামনে একদল আন্দোলনরত শ্রমিক অবস্থা নেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাকশ্রমিকরা মিরপুর ২, ৭, ১০ ও ১৩ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। এ সময় এই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা।
বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শ্রমিকরা একত্র হয়ে মিরপুরের পল্লবী এলাকা থেকে বিক্ষোভ আন্দোলন করে ১০ নম্বর গোল চত্বর ও মিরপুর ২ নম্বর ঘুরে মিরপুর ১ নম্বরে এসে অবস্থান করছেন।