মিরপুরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান, মামলায় গ্রেপ্তার ২৬

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের চারপাশ ও সংলগ্ন হোপ মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ফুটপাতে বসানো হকারদের অস্থায়ী বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ধ্বংসাবশেষ সিটি করপোরেশনের ট্রাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। ফুটপাত দখলমুক্ত করায় সাধারণ পথচারীরা সিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে উচ্ছেদের পাশাপাশি হকারদের জন্য একটি নির্দিষ্ট স্থানে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করারও অনুরোধ জানান স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, উচ্ছেদ হওয়া হকারদের একাংশ অভিযোগ করেন যে, গত মঙ্গলবারের অভিযানের সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের সুযোগে তাদের অনেক মালামাল লুটপাট হয়ে গেছে। মঙ্গলবারের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত বিকল্প কর্মসংস্থান ও স্থায়ী জায়গার আবেদন জানান তারা।

এদিকে মিরপুরে উচ্ছেদ কেন্দ্রিক সহিংসতার ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম তাণ্ডব চালিয়েছে হকাররা। অভিযানের একপর্যায়ে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময়...
রাজধানীর মিরপুরের হোপ মার্কেটে ‘অবৈধ’ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর অভিমুখী সড়কে...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর