অবরোধে প্রভাব পড়ছে পেঁয়াজ-আলু আর সবজির বাজারে

অবরোধে প্রভাবে পেঁয়াজ-আলুর সঙ্গে অন্য সব সবজির দামও এখন চড়া। ব্যবসায়ীদের অযুহাত, ঢাকায় পণ্যের সরবরাহ কমায় দাম বেশি। 

ভোক্তা অধিদপ্তর বলছে, সমবায় বিপণন ব্যবস্থা আর পাকা রশিদ কার্যকর করা না গেলে বাজার নিয়ন্ত্রণ করা অসম্ভব। তবে, ক্যাব বলছে অতি মূল্যস্ফীতি আর রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে পণ্যের দামের লাগাম টানা অসম্ভব। 

বাজারে এখন নতুন আলুর কেজি ১৬০ টাকা। পুরানোটার দাম এখন ৬০ টাকা। নতুন আসা শিম-টমেটোর কেজিও ১২০ টাকা। ওলকপি-কাঁকরোলের দামও সেঞ্চুরি হাকাচ্ছেন বিক্রেতারা।  একটু কমে সবজি কিনতে হলেও এক কেজির জন্য গুণতে হবে ৮০ টাকা! 

পেঁয়াজের ঝাঁঝও বেড়েছে; কেজি ১৫০ টাকা। কেনো এতো দাম? বিক্রেতাদের যুক্তি অবরোধে কারণেই সরবরাহ কম, ফলে এই বাড়তি দাম। 

ভোক্তা অধিদপ্তর এখন বলছে সমবায় বিপণন ব্যবস্থা আর কৃষক থেকে পাইকারী পর্যায়, সর্বত্র পাকা রশিদ কার্যকর করা না গেলে, অযুহাতের পর অযুহাতে ভোক্তা ঠকাতেই থাকবেন অসাধু ব্যবসায়ীরা। 


তবে ক্যাব বলছে, রাজনৈতিক অস্থিরতা ও  উচ্চ মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে না আসলে অভিযান করেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। 

বাজার নিয়ন্ত্রণ নিয়ে অনেক কথার পরও ভোক্তার স্বস্তি নেই। বহু আলোচিত আমদানি ডিম এখনও দেশে আসেনি। আলুও আসবে কি না তা নিয়েও আছে সংশয়।