জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

জহির উদ্দিন স্বপন বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন। 

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দল দুটির নেতা-কর্মীরা।

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় অর্ধশতাধিক গাড়ি ও হাসপাতালে। হামলা চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ব্যাপক সহিংস ঘটনার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।