বিএনপি চায় বাংলাদেশ ভালো থাকুক: প্রশাসক দক্ষিণ সিটি

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

বিএনপি চায় বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু একটি পক্ষ দেশে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি দেশবাসীকে এসব ষড়যন্ত্র ও উসকানিমূলক ডাকে সাড়া না দেওয়ার আহবান জানান।

শনিবার (৭ মার্চ) সকালে ঢাকা-১৭ আসনের মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের মন্দিরে নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা-১৭ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় ভোটারদের অধিকার এবং তাদের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে রাজনীতি করে। এ সময় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকে সমর্থন দেওয়ারও আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন এবং জনগণের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার তিনি পালন করেন।

ঢাকা শহরকে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শফিকুল ইসলাম মিল্টন আরও বলেন, ঢাকাকে মশা ও দুর্গন্ধমুক্ত করতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ঢাকা গড়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর