সিটি গ্রুপ চেয়ারম্যানের জীবন অবসান

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ, সময় ও এখন টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। সোমবার ভোর চারটার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। 

মরহুমের পরিবার জানিয়েছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের। তার উদ্যোগ সফল হলে গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। সিটি গ্রুপের অধীনে ৪০ টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।