ভোটে জঙ্গি হামলার শঙ্কা নেই: সিটিটিসি

দ্বাদশ সংসদ নির্বাচন জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বাহিনীর প্রধান মো. আসাদুজ্জামান।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স  অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে চক্ষু ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। 

আসাদুজ্জামা বলেন, বাংলাদেশ পুলিশের এখন যে কোনো নাশকতা আটকে দেওয়ার সক্ষমতা আছে। যদি কেউ নাশকতা করেও, তবে তারা পাবে না। 

ট্রেনে নাশকতাকারী প্রত্যেককে শনাক্ত করে গ্রেপ্তারের করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে ট্রেনে যাতে নাশকতা হতে না পারে সেজন্য সব কর্তৃপক্ষ মিলে কাজ করছে। 

নির্বাচন বানচালে কেউ চেষ্টা করলে বা ভোট দিতে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিটিটিসি প্রধান।