এতোদিন কোথায় ছিলেন ব্যারিস্টার সুমন?

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন সবচেয়ে বেশি আলোচনায় আসেন দ্বাদশ সংসদ নির্বাচনের সময়। প্রচারণায় চমক দেখানোর পাশাপাশি তিনি ধরাশায়ী করেন নৌকার প্রার্থীকে। এরপর সংসদে যোগ দিয়ে নানা রকম বক্তব্য রেখেও আলোচনায় ছিলেন ব্যারিস্টার সুমন। 

এক সময় ছাত্র ও যুবলীগের কর্মী হলেও, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে গলার সুর চড়িয়ে আলোচনায় থাকতে পছন্দ করতেন এই আইনজীবী। নিজেকে সৎ দাবি করে দলীয় নেতাদের দুর্নীতির নিয়ে উচ্চ আদালতে মামলাও করেছেন। প্রায় প্রতিদিনই তিনি ফেসবুক লাইভে এসেও এসব নিয়ে কথা বলতেন।

সেই ব্যারিস্টার সুমন আবারও আলোচনায়। সোমবার দিনগত রাত ১টা ২১ মিনিটে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দেন তিনি। জানান, পুলিশের সঙ্গে যাচ্ছেন। দেখা হবে আদালতে। এর কিছুক্ষণ পরই জানা গেলো, রাজধানীর মিরপুরে বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে।

ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো আপাতত জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়।

পরের দিন ব্যারিস্টার সুমনকে নিয়ে আসা হয় আদালতে। সেখানেও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। কান্না করতে করতে আদালতে উপস্থিত হবার পর আইনজীবীদের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু কী কারণে তিনি ক্ষমা চেয়েছেন সেটি পরিস্কার করেননি। এই নিয়েই নেট দুনিয়াতে চর্চা এখন তুঙ্গে। 

কিন্তু কেন দুঃখপ্রকাশ করলেন ব্যারিস্টার সুমন? আগ্রহ জন্মেছে সর্বমহলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে না থাকায় স্যরি? না-কি নানাভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করায়? না-কি এসব নয়, অন্য কিছু? তবে বেশিরভাগের মতে, আসলে আলোচনায় থাকতেই ব্যারিস্টার সুমন আদালতে নাটক করেছেন। 

গ্রেপ্তার হবার আগে শুধু ফেসবুকে শুধু স্ট্যাটাসই নয়, একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। সেখান থেকেই জানা যায় তিনি পাঁচ আগস্টের পর পালিয়ে যাননি, নিরাপত্তার কারণে লুকিয়ে ছিলেন। ওই বার্তায় তিনি বলেন, ৫ আগস্টের পর কোথাও যাইনি। শুধুমাত্র নিরাপত্তার কারণে গোপনে ছিলাম।

তিনি আরও বলেন, অনেকেই বলেছেন বিদেশে চলে যেতে। কিন্তু তিনি যাইনি। সুমন দাবি করেন কোনোদিন দুর্নীতি করেননি তিনি। ঢাকা শহরে তার কোনো প্লট ও ফ্ল্যাট নেই। কোন মামলা হলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করবেন। তিনি আরও বলেন, আইনের প্রতি তার বিশ্বাস রয়েছে।

মধ্য জুলাইয়ে যখন আন্দোলনে উত্তাল দেশ, এক দফা দাবি আদায় শিক্ষার্থী-জনতা একাট্টা; ঠিক সেই সময় ১৬ জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আন্দোলন নিয়ে কথা বলেন। একই সঙ্গে আন্দোলনকারীদের আর একটা মাস ধৈর্য ধারণ করার আহবানও করেছিলেন তিনি। 

এক দফার সমালোচনা করে সুমন বলেছিলেন, আজকে আপনারা একদফা চাচ্ছেন। আপনাদের একদফা কি? মনে করেন একদফা মেনে নিলাম। প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করেন। ছাত্ররা মারা যাচ্ছে। আজ যারা একদফা দিচ্ছেন, কালকে তারা আরেকটি দফা দিয়ে বললেন, আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন।

এমন বক্তব্যের পর তা শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গ্রেপ্তার হয়ে তিনি এখন পাঁচ দিনের পুলিশি হেফাজতে আছেন। 

এআরএস
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় একাধিক ব্যাকআপ টিম কাজ করেছে বলে ধারণা পুলিশের। আর মামুনের ঘনিষ্ট সূত্র থেকে, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর