আগারগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাত ৫টা ১৫ মিনিটে এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ মিয়া এ তথ্য জানিয়েছেন।