২০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি মেট্রো চলাচল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

দ্বিতীয় দিনের মতো আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে, তবে শাহবাগ থেকে আবার মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো। এদিকে রোববার বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ কখন নাগাদ আগারগাঁও, থেকে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার মেট্রো চলাচল করবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন মেট্রো থেকে নামা আগারগাঁওয়ের যাত্রীরা। আর এর প্রভাব পড়ছে রাজধানীতেও। দেখা যাচ্ছে যানজট।

গতকাল রোববার দুপুরে ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত ও দুইজন আহত হওয়ার পর মেট্রো চলাচল পুরোপুরিভাবে বন্ধ ছিলো প্রায় আড়াই ঘণ্টা। পরে বিকেল ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হলেও ২০ ঘণ্টা পরও চালু হয়নি আগারগাঁও থেকে শাহবাগের চলাচল।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে আগারগাঁওয়ে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর মেট্রো থেকে নামছেন শত শত যাত্রী। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যাত্রীরা পাচ্ছেন না গাড়ি, আবার কেউ বাসে যাচ্ছেন ধাক্কাধাক্কি করে। অনেকেই গাড়িতে উঠতে না পেরে বা গাড়ি না পেয়ে নিরুপায় হয়ে পায়ে হেটে যান গন্তব্য।

বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এই তিন স্টেশন কখন নাগাদ মেট্রো চালু হবে জানেন না যাত্রীরাও। মেট্রো কর্তৃপক্ষ নির্দিষ্ট করে বলতে পারছেন না কিছু।

এ অবস্থায় বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে মেট্রো সেবা চালুর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

একাত্তর/আরএ
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর