রাজধানীতে ফ্ল্যাট থেকে নারীর গলকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর একটি বাড়ির বাথরুম থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় স্বামী বাড়িতে ছিলেন না।

রোববার রোববার বিকালে হাজারীবাগের ১৭/১ মিতালী রোডের এর সপ্তম তলা একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই নারীর নাম তানিয়া আক্তার (৩৫)। তার গ্রামের বাড়ি বাগেরহাটে।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নিকলেশ চন্দ্রকর পলাশ জানান, সাত তলার ওই বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন। তাদের সন্তান নেই। মরদেহ উদ্ধারের সময় স্বামী বাড়িতে ছিলেন না, তিনি গ্রামের বাড়ি কুমিল্লায় গেছেন। তাকে সংবাদ দেওয়া হয়েছে।  

সন্ধ্যায় মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই নারী স্বামী দুবাই প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে দেশে এসেছেন।

নিকট আত্মীয় আসার পর তাদের সঙ্গে কথা বলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।