রাজধানী কদমতলীর জুরাইনে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগী ছিলেন।
রোববার সন্ধ্যায় জুরাইনের কসুম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. কামাল হোসেন (২০) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হলুদিয়া গ্রামের সেনেটারি মিস্ত্রির মো. আসলামের ছেলে। তিনি পরিবারের সাথে কুসুম বাগ এলাকায় থাকতেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে সে ছিলো চতুর্থ।
মৃতের ছোট ভাই জামাল হোসেন জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিলেন। রোববার সন্ধ্যায় হাঁটতে হাঁটতে হঠাৎই সে পিছলে খালের পানিতে পড়ে যায়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।