যাত্রাবাড়ীতে বাসা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া (১৫) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়া দায়ের গ্রামের মাছ ব্যবসায়ী মো. রাজা মিয়ার ছেলে। তিনি পরিবারের সাথে যাত্রাবাড়ীর কুটুখালী বড় মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পড়তেন কুতুবখালী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে।

নয়নের বাবা রাজা মিয়া জানান, নয়ন রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। পরে দেখা যায় সে, ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর