ছাতা কিনে দিতে বিত্তবানদের আহ্বান আতিকের 

প্রচণ্ড গরমে শ্রমজীবীদের ছাতা কিনে দেয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টি ঝরাতে টাকা দরকার। আর এ জন্য পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টি ঝরাতে টাকা দরকার।

আর এজন্য কোম্পানি ও ধনবানদের সহায়তা চেয়েছেন আতিক।

রোববার গুলশানে নগর ভবনের সামনে রিকশা চালকদের মধ্যে ছাতা বিতরণ করে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, ঢাকা উত্তরে নিবন্ধন করা রিকশা আছে ৩৩ হাজার। নিবন্ধন ছাড়াও চলছে অনেক।

 তবে সবাইকে পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে বলে জানান আতিক। বলেন, এই কর্মসূচির আওতায় মোট ৩৫ হাজার ছাতা বিতরণ করা হবে।

এদিকে মালির অভাবে রাস্তার অনেক গাছ নষ্ট হয়ে হওয়ায় নতুন করে ৪৭ জন মালি নিয়োগ দিচ্ছে ডিএনসিসি।

এ সময় নগরবাসীকেও বৃক্ষ রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানান উত্তরের মেয়র।