রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর বনানীতে চলন্ত ট্রেন থেকে থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১০ থেকে ১২ বছর। মরদেহ উদ্ধারের সময় শিশুর পড়নে ছিলো ছাই রঙের হাফপ্যান্ট ও লাল-সাদা প্রিন্টের গেঞ্জি।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তারা মিয়া জানান, বনানী আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশে কমলাপুরগামী পঞ্চগড় এক্সপ্রেসওয়ের চলন্ত ট্রেনের দরজা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।