বাড়ি যাওয়া হলো না আনসার আবু তালেবের

আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৩২ পিএম

ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে বের হয়েছিলেন আনসারের এক প্লাটুন কমান্ডার আবু তালেব। কিন্তু তার আর বাড়ি যাওয়া হলো না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে রাস্তায় অচেতন হয়ে পড়েন তিনি।

৫৫ বছর বয়সী আবু তালেব নিউমার্কেট সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স কমপ্লেক্সে প্লাটুন কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন।

অচেতন অবস্থায় স্থানীয় এক দোকানি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে তালেবের এক ছেলে এক ও মেয়ে আছে।

ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. মিজান বলেন, আবু তালেব ছুটি নিয়ে গ্রামের বাড়ি উদ্দেশে বের হয়ে কর্মস্থল থেকে কিছু দুর গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সংবাদ শুনে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।

কেএসএইচ
সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকার মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মামার বাসার সামনে এ ঘটনা ঘটে। 
মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে মাঝে পড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর