সর্বজনীন পেনশন স্কিম- প্রত্যয়ের বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই স্কিমের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মরত ও নতুন যোগদান করা শিক্ষকরা বৈষম্যের শিকার হবেন বলে জানিয়েছেন তারা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান ফেডারেশনের শিক্ষকরা।
তাদের দাবি, প্রত্যয় স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন। এসময় অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল না হলে আগামী ২৬ মে সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।
পরে ২৮ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা। এরপরেও সরকার সিদ্ধান্ত থেকে না সরলে চার জুন অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।