বর্ষায় দক্ষিণখানে চরম দুর্ভোগের শঙ্কা

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:২৬ পিএম

দক্ষিণখান ও এর আশপাশের এলাকার সবগুলো সড়কে দীর্ঘদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি। মাসের পর মাস যায়, কিন্তু সড়ক আর ঠিক হয় না। এলাকার সবগুলো সড়কই প্রায় অচল। খোলা নেই মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথটাও। রাস্তার কাজ শেষ না হওয়ায়, আসছে বর্ষায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শঙ্কা করছেন এলাকার লোকজন।

ইউনিয়ন থেকে ঢাকা উত্তর সিটিতে নতুন যুক্ত হয়েছে দক্ষিণখান। সিটি কর্পোরেশনে যুক্ত হবার পর ছয় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি নাগরিক বঞ্চনা, নির্বিঘ্ন নয় এলাকার সড়কে যান চলাচল।

এলাকার লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা রাস্তার কারণে তাদের দৈনন্দিন জীবন এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। আসছে বর্ষায় দুর্ভোগ পরিস্থিতি আরও ভয়াবহ হবার শঙ্কায় দিন পার করছেন তারা।

এলাকাবাসীর দাবি, এলাকার সবগুলো সড়ক একসাথে খোঁড়াখুঁড়ি করে চরম বিপাকে ফেলা হয়েছে তাদের। ওয়াসা, তিতাসসহ সেবা সংস্থাগুলোর সাথে সিটি কর্পোরেশনে সমন্বয়হীনতার দুর্ভোগ মাত্রাছাড়া।

তারা বলছেন, আলাদা করে রাস্তার কাজ করা হলে বিকল্পভাবে মানুষ যাতায়াত করতে পারতেন। কিন্তু একসাথে সব কাজ শুরু হওয়ায় বেঁধেছে বিপত্তি।

তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, কাজের সময়সীমা ঠিক রাখতে সব সড়কে একসাথে কাজ করতে হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামিম বলেন, নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তাই আমরা দ্রুত বর্ষার আগে সবকাজ শেষ করার চেষ্টা করছি।

২০১৭ সালে সিটি কর্পোরেশনে যুক্ত হলেও এই এলাকায় নেই নাগরিক সুবিধা। যা নিয়ে অসন্তোষ বাসিন্দাদের।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর