শাহবাগ-সচিবালয় মেট্রোরেল ষ্টেশনের মাঝামাঝি স্থানে লাইনে গাছের ডাল পড়ায় এবং মতিঝিল ষ্টেশন সংলগ্ন এলাকায় লাইনে সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে উত্তরা থেকে কারওয়ানবাজার পর্যন্ত স্বাভাবিকভাবেই চলাচল করছে মেট্রোরেল।
এর আগে সকালে উত্তরা উত্তর থেকে মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো। সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল বলে মেট্রোরেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা সকালে জানান।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোরেল চলাচল। মেট্রোরেল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এর ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে।