বেনজীর নিয়ে দুদকে নতুন অগ্রগতি 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইপিজি) বেনজীর আহমেদের ও তার পরিবারের সদস্যদের সম্পদ অনুসন্ধান ও জব্দ এবং জিজ্ঞাসাবাদের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। 

তলবের পরও বেনজীর আহমেদের পর দুদকে হাজির হননি তার স্ত্রী ও কন্যারাও। সময় চেয়ে আবেদন করেছেন তারা। তাদের সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৪ জুন বেনজীরের স্ত্রী ও কন্যাদের সশরীরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলেছে দুদক। 

এদিকে বেনজিরের জব্দ করা বিপুল সম্পদ দেখভালের জন্য নিয়োগ দেওয়া তত্ত্বাবধায়কদের চিঠি পাঠিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে দুদক।

সাবেক পুলিশ প্রধানের নজীরবিহীন সম্পদ নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর তদন্তে নামে দুদক। আদালতের মাধ্যমে কয়েকশো বিঘা জমিসহ বহু স্থাবর, অস্থাবর সম্পত্তি জব্দ এবং প্রায় তিন ডজন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। 

বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু এর আগেই বেনজীর আহমেদ স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

Benazir-peper1

এরপর দুদকে সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজীর আহমেদ। তাকে সময় দিয়ে ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। 

এদিকে রোববার দুদকে হাজির হওয়ার কথা ছিল বেনজীরের স্ত্রী ও তিন কন্যার। তারাও সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। তাদের সশরীরে দুদকের মুখোমুখি হতে বলা হয়েছে ২৪ জুন। 

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয় তত্ত্বাবধায়ক। রোববার তাদের চিঠি দিয়ে দ্বায়িত্বে বুঝিয়ে দেয় দুদক। 

বেনজীর আহমেদ ২০১০ সালের দ্বায়িত্ব নেন ডিএমপির কমিশনার ছিলেন। ২০১৫ সালে হন র‍্যাবের মহাপরিচালক। এরপর ২০২০ নিয়োগ পান আইজিপি হিসেবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ।