অভিযোগ প্রমাণ হলে জেলে যেতে রাজি: তানভীর

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:১৫ পিএম

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে। মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও ফারাবি ও হাসান বুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। অন্যদিকে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও। তাকে আজই তলব করেছিল দুদক।

জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ ভিত্তিহীন দাবি করে, পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মাহমুদুল হাসান। আর, সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, অপরাধ প্রমাণ হলে জেলে যেতে প্রস্তুত তিনি। দুদক বলছে, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষ পরবর্তীতে পদক্ষেপ নেবে কমিশন। 

সারাদেশে ডিসি নিয়োগ, স্কুলের বই ছাপার কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন বাণিজ্য ও বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। 

দুদকের জিজ্ঞাসাবাদ শেষে এনসিপি নেতা তানভীর। তিনি বলেন, ডিসি নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারও ভূমিকা থেকে থাকে, কেউ যদি সত্যি ডিসি নিয়োগ করে থাকে, সেটা মহাশক্তিশালী কাউকে হতে হবে, এটা একেবারে সম্ভাবনার বিপরীত জিনিস। 

সকালে দুদকের তলবে হাজির হলে ২ ঘণ্টারও বেশি সময় ধরে সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করে দুদক সহাকরী পরিচালক এসএম রাশেদুল হাসানের টিম।

তানভীরের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট। অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতে রাজি বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকা, কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কীভাবে? কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যে কোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত।

গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে। গত ১৫ মে তাকে দুদকে তলব করে চিঠি দেয়া হয়। গত ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।

অন্যদিকে, জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তুহিন ফারাবী। আর মাহমুদুল হাসান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এরিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি। 

এ বিষয়ে সে সময় কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি তখন সাংবাদিকদের জানান, এটি আমাদের আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যে কোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানানো হবে।

এআরএস
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছে আদালত।
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর