নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। এবার কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। এ ছাড়া বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম। তবে দাম কমেছে মুরগির ডিম ও রসুনের।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের বন্ধ থাকায় মানুষ বাড়ি গেছেন। যে কারণে রাজধানীর বাজারে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। এ কারণে কাঁচা মরিচসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে পণ্য সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরলে দাম কমবে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের বন্ধ থাকায় মানুষ বাড়ি গেছেন। যে কারণে রাজধানীর বাজারে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। এ কারণে কাঁচামরিচসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে পণ্য সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরলে দাম কমবে।
বাজারে সরবরাহ কমের অযুহাতে কাঁচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা।
ঈদের পরে পাইকারিতে পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা আর খুচরায় ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমেছে। তবে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা বিক্রি হয়। ঈদের পরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি।